1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে এবং আজ বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর চার জন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।

জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও দুজনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। ওসি জানান, তাঁদের দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি