1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বরিশালের আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি আদালত চত্বরে বিচারকদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন।

এর আগে বরিশাল সফরসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বরিশালের আদালত পরিদর্শনে আসেন প্রধান বিচারপতি। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্য বিচারকরা। পরে তিনি বরিশাল জেলা ও দায়রা জজ, বরিশাল মেট্রোপলিটন আদালতসহ বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিচার কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য আইনজীবী সমিতি কার্যালয়ে নানা প্রস্তুতি চলছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ ওবায়দুল্লাহ সাজু বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতি প্রথম বরিশাল সফরে এসেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। এজন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে।

তিনি বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে খুব কাছে থেকেই আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে তাদের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে পারবেন। এতে আইনজীবী এবং বিচার প্রত্যাশীদের প্রত্যাশা পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি