1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক অনি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৪।

র‍্যাব-১৪’র অধিনায়ক মোঃ আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২’র সহায়তায় র‍্যাব-১৪’র একটি দল মোহাম্মদপুর থেকে অনিকে গ্রেফতার করেছে। তাকে র‍্যাব-১৪’র সদরদপ্তর ময়মনসিংহে নেয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪’র অধিনায়ক মোঃ আলিমুজ্জামান। এর আগে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব তাকে গ্রেফতারে অভিযানে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি। গ্রেফতার অনিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণসহ দেশিয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত মহানগর ছাত্রলীগ আহবায়ক নওশেল আহমেদ অনি। সম্প্রতি পিস্তল হাতে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয় । দাবি করা হয় ৪ আগষ্ট ময়মনসিংহ শহরে নতুনবাজারে অস্ত্র হাতে দলবল নিয়ে মাঠে নামে অনি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলো অনি। ময়মনসিংহ কতোয়ালি তার নামে ২ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি