1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১লা অক্টোবর থেকে টিসিবির পণ্য পাবেন ৪০ লাখ শ্রমিক: উপদেষ্টা আসিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৪০ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এ কার্যক্রম শুরু করবে সরকার। রোববার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সকল শিল্প কারখানাকে শ্রমিক কল্যাণ তহবিলের আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেয়া হবে।

শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি