1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গৌরীপুর মহিলা কলেজের পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_0

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজের সভাকক্ষে পরিচালনা পর্ষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি তানজিন চৌধুরী লিলি ও বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

পরে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় তানজিন চৌধুরী লিলি বলেন, ময়মনসিংহ জেলার উত্তর জনপদের নারী শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হচ্ছে গৌরীপুর মহিলা কলেজ। এই কলেজের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো চাকরি করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমরা এই বিদ্যাপীঠের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো।

গৌরীপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, সহকারি অধ্যাপক ফারুক হায়দার স্বপন, তানজিদুর রহমান, রোকেয়া বেগম, মাসুদা খানম, শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি