1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

১৫ বছরের চেষ্টায় স্ত্রী-সন্তানসহ আমেরিকার ভিসা পেলেন নজরুল, মাঝ আকাশে সব শেষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা থেকে হংকংগামী একটি বিমানে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিএক্স-৬৬২ নামের একটি ফ্লাইট হংকং বিমানবন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে মারা যান তিনি।

নিহতের নাম মো. নজরুল ইসলাম ডাকুয়া (৪৭)। তিনি বরগুনার তালতলী উপজেলা ছোট বগি ইউনিয়নের বগিবাজার নামক এলাকার বাসিন্দা। ক্রীড়া অনুরাগী ও পেশায় একজন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ছিলেন তিনি।

নজরুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছরের চেষ্টায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় যাওয়ার ভিসা পেয়েছিলেন নজরুল ইসলাম। আমেরিকায় বসবাসরত তার দুই ভাইয়ের কাছে যাওয়ার জন্য দেশটির উদ্দেশ্যে মঙ্গলবার দিনগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিএক্স ৬৬২ নামের একটি বিমানে রওয়ানা দেন। সেখানে সবকিছু গুছিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে গিয়ে স্থায়ীভাবে আমেরিকায় থাকার কথা ছিল নজরুল ইসলামের। এ জন্য প্রথমে একাই আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। পরে আমেরিকাগামী ওই বিমানটি হংকং বিমানবন্দরে ল্যান্ড করার কিছুক্ষণ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম। এ সময় বিমানের মধ্যেই তার মৃত্যু হয়। পরে বিমান কর্তৃপক্ষ হংকং বিমানবন্দরে তার মরদেহ নামিয়ে রাখে।

নিহত নজরুল ইসলামের স্ত্রীর বোনের ছেলে মো. সাইফুল ইসলাম মিরাজ বলেন, মাঝ আকাশে বিমানের মধ্যে আমার খালু অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। খালুর দুই ভাই আগে থেকে আমেরিকায় বসবাস করতেন। খবর পেয়ে তারা হংকং এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখান থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ নিয়ে বাংলাদেশে রওয়ানা হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি