1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের বৈঠক বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খানের সঙ্গে আন্দোলনরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বৈঠক বাতিল করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠকে বসার কথা থাকলেও পরে তা বাতিল হয়। আন্দোলনরত কর্মকর্তা নুরুল হাফিজ এ বিষয়ে জানান, নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস মিলেছে।

এদিকে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর বুধবারও (১১ সেপ্টেম্বর) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনে সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবি নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে। গেল সরকারের আমলে সুবিধাভোগী ছাড়াও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানাবেন তারা। দাবি আদায়ে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের ব্যানারে বুধবার দিনভর সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

দুই দফায় ৫৯ জন জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের অভিযোগ, ডিসি নিয়োগপ্রাপ্তদের ৫৭ জনই নৈতিক স্খলনসহ চাকরিবিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত। যদিও নবনিযুক্ত জেলা প্রশাসকদের কর্মস্থলে যোগদানে বিরত থাকতে মঙ্গলবার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরমধ্যে ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরদিন আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। তবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে নবনিযুক্ত জেলা প্রশাসকদের কর্মস্থলে যোগদানে বিরত থাকতে মঙ্গলবার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি