1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আজ সকাল সাড়ে ৫ টায় শেরপুর ঢাকা হাইওয়ে সড়কের শে নবীনগর টেকনিকেল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে, আহতদের সবাই কে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর আশংকা জনক অবস্থায় ১৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এখন পযন্ত কার মৃত্য বিষয় নিশ্চিত করিনি কেউ।

দুর্ঘটনার মাইক্রোবাস দুইটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে একটি এবং অপরটি সাভার থেকে আসার পথে এই ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছ শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি বলেন কেও মারা যায়নি এখনো সবাই আহত আহতদের অবস্থা আশংকাজনক। আহতদের প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনকদের ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় লাউচাপড়া গ্রামের লিটন মিয়া (৪৫), ফিরোজ (৩৫), রুস্তম (১৬), ফরিদা (১০)। এ ছাড়াও অজ্ঞাত ঠিকানার মুয়াজ, সোহানা, সিয়াম ও সুমনসহ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, ভোরে একটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুত্বর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি