1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নির্বাচন কবে হবে এটা ছাত্র-জনতা ঠিক করবে: উপদেষ্টা হাসান আরিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র-জনতা ঠিক করবে। রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় হবে তা সেটা এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে রায় নিতে হবে।

তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো। কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এক্ষেত্রে সরকার চেষ্টা করছে।

সরকারের একমাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার ১৫ দিনে করা যাবে না। সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি