1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

শেরপুরে দূর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুরে ৫ দফা দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন শেরপুর জেলা কমিটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন বলেন, রাষ্ট্রের সকল দপ্তরের দূর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ভূমিহীন-গৃহহীনদের সাথে উন্নয়নের নামে যে প্রতারনা, দূর্নীতি ও লুটপাট করেছে উপজেলা প্রশাসন (ইউএনও-এসিল্যান্ড) এবং জনপ্রতিনিধিরা তাদেরকে জবাবদিহিদার আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। হাট, ঘাট থেকে ইজারাদারীর নামে ফৌজদারি প্রথা বাদ দিতে হবে। পাশাপাশি নদী, খাল ও সরকারি জলাশয় রাজনৈতিক ভূমিদস্যুদের কাছ থেকে মুক্ত করতে হবে। এছাড়া হরিজন, বিহারি, রবিদাস, পাহাড়িসহ সকল শ্রেনিপেশার মানুষের মধ্যে বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম।

শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য সচিব সোহেল রানা,ও সদস্য শেখ ফরিদ সহ অনেকেই। পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি