1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফের তোপের মুখে ডা. সেব্রিনা ফ্লোরা, ওএসডি হিসেবে বদলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট জনরোষে আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদ থেকে সরিয়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে পদায়ন করা হয় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

তবে প্রতিষ্ঠানটিতেও টিকতে পারেননি তিনি। নিপসমের কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে আবারো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে অধিদপ্তরেই বদলি করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। অধ্যাপক সেব্রিনা ফ্লোরার পদে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামকে।

এতে আরও তিন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। তারা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জসিম উদ্দিনকে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন পদে, অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদকে কুষ্টিয়া ম্যাটসের অধ্যক্ষ পদে, ঢাকার আইপিএইচএনের বিভাগীয় প্রধান ডা. মাহবুব আরেফীন রেজানুরকে ওএসডি হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি