1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

সিলেট বিমানবন্দর থেকে বদির ক্যাশিয়ার আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহউদ্দিনকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন সালাহউদ্দিন। সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ইহরামের কাপড় বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেওয়ার কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালায় র‌্যাব। তখন ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল বলেন, ওমরা যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন সালাহউদ্দিন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেদ্দাগামী একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করি। তার গায়ে ইহরামের পোশাক ছিল। সোমবার রাতেই তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচারের অভিযোগ রয়েছে। বদির সব অবৈধ উপার্জনের ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন সালাহউদ্দিন।

গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব। টেকনাফে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন সময় কক্সবাজার-টেকনাফকেন্দ্রিক ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা বদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি