1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে উদ্ধার করা ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।

আটককৃত ওই ১১ জনের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি