1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক :
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদন দেওয়ায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে র‌্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সভাপতির বক্তৃতায় আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করার জন্য সবার আগে মাঠে নামে বাংলাদেশ ছাত্রলীগ। কিন্তু কিছু অসৎ নামসর্বস্ব ব্যক্তি, নামসর্বস্ব সংগঠন, ধর্ষকদের যারা সব সময় সাপোর্ট দেয়, তারা মিথ্যা বলে যে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেছে সেটা কিন্তু সবাই জেনেছে। এই নাটকবাজদের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা।

লেখক ভট্টাচার্য বলেন, জনগণের আবেদনে সাড়া দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই গতকালের মন্ত্রিসভায় ২০০০ সালের যে নারী নির্যাতন আইন ছিল সে আইনের খসড়া সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি