1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

সপ্তাহের কাজগুলো ভাগ করে নিতে পারেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

সপ্তাহের কাজগুলো ভাগ করে নিতে পারেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :
চাকরি বা ব্যবসা করে সন্তান সামলে ঘর -গৃহস্থালির কাজ করার সময় কম বেশি সবারই টুকটাক ঝামেলা পোহাতে হয় । কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এসব সমস্যা সমাধান করা যায় এক নিমিষেই।

সাধারণ কাজের বাইরেও আমাদের সংসারের নানা কাজ থাকে। স্বামী-স্ত্রী দুজনকেই কাজের প্রয়োজনে সারাদিন বাইরে থাকতে হয় আর বাসায় কাজে সাহায্য করার মতো কোনো লোক থাকে না। আসলেই যারা এমন অবস্থায় পড়েননি, তারা বুঝবেন না এমন পরিস্থিতিতে কেমন হয়। কিন্তু কাজ দেখে ভয় পেলে আরও কাজ জমে যাবে তখন এগুলো পরিষ্কার করতে বেশি কষ্ট হবে। আবার একসঙ্গে অনেক কাজ করতে গিয়ে অসুস্থও হয়ে যেতে পারি, তখন হয় আরেক বিপদ…

এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে ধৈর্য নিয়ে, বুদ্ধি খাটিয়ে। প্রথমেই সাপ্তাহিক কাজের একটি তালিকা করতে হবে। যা হতে পারে এমন:

শনিবার: শনিবার বিছানার চাদর এবং পোশাক ধোয়া, সেই কাপড় শুকিয়ে ভাঁজ করা

রবিবার: থালা-বাসন পরিষ্কার। জুতার তাক গোছানো।

সোমবার: ধুলা পরিষ্কার করে ঘর ঝাড়ু দিতে হবে। রেফ্রিজারেটরের ওপরে, টেলিভিশন, খাটসহ সব ফার্নিচার মুছতে হবে।

মঙ্গলবার: বাথরুম পরিষ্কার। ১ টি বাথরুম পরিষ্কারে ১০ থেকে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। বেসিন, সিংকও এদিন পরিষ্কার করতে হবে।

বুধবার: রান্নাঘর, যেগুলো কাজে না লাগে সেগুলো ফেলে দিতে হবে। ফ্রিজের জমানো খাবার, মশলা সবজি সব ফেলতে হবে। রান্নাঘরের তাক, ফ্রিজ, মশলার পাত্র, হাড়ি-পাতিল, ফিল্টার, ওভেন পরিষ্কার করতে হবে।

বৃহস্পতিবার: মেঝে ও ফ্যান পরিষ্কার। পেঁয়াজ কাটা, মশলা ব্লেন্ড করা।

শুক্রবার: বিশ্রাম
অফিসের কাজ সংসারের কাজ সবই করতে হবে। তবে সব কাজ একা করতে যাবেন না দু’জন মিলে কাজগুলো ভাগ করে নিন। বিরক্তি নিয়ে কাজ না করে গল্প করতে করতে কাজগুলো গুছিয়ে ফেলুন। দেখবেন ঘরও পরিষ্কার থাকবে। সঙ্গে মনও থাকবে ফুরফুরে। আর কাজ করার সময় মেজাজ খারাপ না করে, হালকা গান চালিয়ে দিতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি