1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

মিথিলা ফারজানার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মোবাশ্বিরা ফারজানা মিথিলার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মিথিলা কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় মিথিলাকে আগস্ট মাসের মধ্যে তার বর্তমান দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়।

মিথিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের পরিচালক ও কাউন্সিলর হিসেবে চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ছিলেন।

সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করেছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। একাত্তর টেলিভিশনে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত ছিলেন। ‘একাত্তর জার্নাল’ -এর সঞ্চালনা করেছেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন মিথিলা ফারজানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি