1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত বিএনপি কর্মী হাসেন আলী

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরের প্রবীণ বিএনপি কর্মী হাসেন আলীর (৮০) জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, হাসেন আলীর বাড়ি উপজেলার ডৌহখলা ইউনিয়নের নন্দীগ্রামে। তিনি স্থানীয় বাজারে কলার ব্যবসা করতেন। গ শুক্রবার রাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক বলেন, হাসেন আলী বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। দলের যেকোন কর্মসূচিতে তার সরব উপস্থিতি থাকতো। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাকে যেন জান্নাতের বাসিন্দা করা হয়।

জানাজায় অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুল ইসলাম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক শওকত হোসেন সুমন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক খুররম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি