1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশীদুল আলম এই আদেশ দেন।

গত ১৯ জুলাই পল্টনে গুলিবিদ্ধ হয়ে রিকশা চালক কামাল উদ্দিন মারা যান। এই ঘটনায় পরে তার স্ত্রী ফাতেমা পল্টন থানায় মামলা করেন।

আজ বিকেলে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তিন আসামিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ। কামাল উদ্দিন হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয় বলে এ সময় জানানো হয়।

তাদেরকে আনার আগে থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি