1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চাকরি হারালনে একাত্তর টিভির শাকিল আহমেদ ও ফারজানা রুপা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বেসরকারি টিভি চ্যানেল একাত্তর মিডিয়া লিমিটেডের বার্তা প্রধান (হেড অফ নিউজ) শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ৮ আগস্ট এই দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী হতে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এই আদেশ ৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।’

উল্লেখ্য, শাকিল আহমেদ ও ফারজানা রুপা স্বামী-স্ত্রী। নানা কারণে আলোচিত ছিলেন এই সাংবাদিক জুটি। ২০২১ সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়েছিল।

এর আগে ওই নারী চিকিৎসক শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন।

তাতে তিনি বলেন, তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়েছিল। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে দাবি করে ওই নারী বলেন, তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি