1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ হকি : ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ হকি : ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বাগতিকরা পেয়েছে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলগুলোকে।

২০২১ সালের জানুয়ারিতে ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গড়াবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ।

এই টুর্নামেন্টের সেরা তিন দল পাবে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ।

টুর্নামেন্টকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। সূচি অনুযায়ী, পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। পুল ‘বি’তে আছে মালয়েশিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।

র‍্যাংকিং অনুযায়ী গ্রুপিং করা হয়েছে দলগুলোর। হকির বর্তমান র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৩৮তম স্থানে। একই গ্রুপের ভারত চতুর্থ, দক্ষিণ কোরিয়া ১৬তম এবং পাকিস্তান আছে ১৭তম স্থানে। একমাত্র চাইনিজ তাইপে (৩৮তম) আছে বাংলাদেশের পেছনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি