1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

এবার প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

এবার সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।

আজ মঙ্গলবারের (১৩ আগস্ট) মধ্যে তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্যে থাকবে। এছাড়া একইদিন, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও স্ত্রী উম্মে কুলসুম, ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।

এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বিএফআইইউ। এর আগেরদিন রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় আর্থিক গোয়েন্দা বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি