1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

সাত দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেয়ার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আগামী সাত দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এমন নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ অস্ত্র যেগুলো বাইরে পাওয়া যায় না, যেগুলো সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা না, সেটার অথোরাইজ পুলিশ, র‌্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল। একটা সিভিলিয়ান ছেলে ৭.৬২ রাইফেল হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসেনি। একটা দেশে এটা হতে পারে। এ কেমন কথা, আমি এমন স্বৈরাচার ব্যবস্থা দেখিনি।

তিনি বলেন, যাদের হাতে এই অবৈধ অস্ত্র আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র, আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যেতে পারে।

আওয়ামী লীগের ‘সশস্ত্র বাহিনীর’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হাত-পা হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি