1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ঔষধের দোকান থেকে চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের কার্যক্রম না থাকায় ১১ আগস্ট রবিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে আসে নিহতের পরিবার। শনিবার দিবাগত রাতের কোন একসময় উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরের ভিতরে ওই ঘটনা ঘটে।

শফিকুল স্থানীয় আব্দুল মান্নানের ছেলে ও ২ সন্তানের জনক। শফিকুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ঔষধ ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। লাশের শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া (৪৬) জানান, শফিকুলের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোন কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে প্রবেশ করে তাঁকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। সকালে ক্রেতাদের ডাকচিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় শফিকুলের লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ওই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি