1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

পালাতে গিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

বিদেশ পালাতে গিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বুধবার (৭ আগস্ট) তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করেন তিনি। এসময় তিনি নিজেও আহত হন, পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়েই দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি