1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাইদুরকে পদত্যাগে বাধ্য করলেন বিক্ষুব্ধ কর্মকর্তারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে বেশ কয়েকজন ডেপুটি গভর্নরকে অফিস ছাড়তে বাধ্য করেন।

বাংলাদেশ ব্যাংকের বিক্ষোভকারী কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাইদুর রহমানকে পদত্যাগে বাধ্য করেন এবং ডেপুটি গভর্নর খুরশীদ আলম তাৎক্ষণিকভাবে অফিস ত্যাগ করেন।

এ সময় ব্যাংকিং উপদেষ্টা আবু ফরাহ নাসেরও পেছনের দরজা দিয়ে অফিস ত্যাগ করেন।

বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ দাবি করেছেন।

পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারছি না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি