1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন।

আজ সোমবার বুয়েটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা সমবেত হচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে।

সেখানে তারা স্লোগান দিচ্ছেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’।

বুয়েট শিক্ষার্থীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন সমাবেশে।

ইডেন কলেজের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বের হয়ে যোগ দিয়েছেন টিএসসির বিক্ষোভে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক মন্তব্য’র প্রতিবাদ জানাতে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। গত দুই সপ্তাহ ধরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা রাত ১১টার দিকে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেন।

গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর এ বিক্ষোভ দেখান তারা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি