1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটাপড়া পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি