1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ

এবার কাস্টমস কমিশনারের বসুন্ধরার ৯ তলা বাড়ি ও দুই ফ্ল্যাট জব্দের আদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরায় একটি ৯ তলা বাড়ি ও রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট ও তিনটি বাণিজ্যিক স্পেস জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই মামলা করে দুদক। আজ মোহাম্মদ এনামুল হকের ঢাকার বসুন্ধরার জি-ব্লকে ৯ তলা বাড়ি, বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট, মোহাম্মদপুরসহ ঢাকায় তিনটি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা জব্দ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর বাইরে এনামুল হকের গাজীপুর ও বাড্ডার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা ৮৬৬ শতক জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সম্প্রতি এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি