1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আজ শেষ হলো পদ্মা সেতু প্রকল্প

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

বাংলাদেশে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল পদ্মা সেতু। ২০০৯ সালে প্রকল্পটি শুরু হয়। প্রায় ১৫ বছর ধরে চলমান এ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে আজ ৩০ জুন শেষ হচ্ছে। এ জন্য প্রকল্পের সব কর্মকাণ্ড গুটিয়ে নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে সরে আসা, দুর্নীতির অভিযোগ; অবশেষে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ, নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে। এটি দেশের বৃহত্তম সেতু।

২০২২ সালের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরে রেলসংযোগ নির্মাণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করা হয়। গত মার্চেই যাবতীয় কাজকর্ম শেষ হয়। পরের তিন মাস কাগজপত্রে প্রকল্প সমাপ্ত করার কাজ চলেছে। আজ রোববার তা–ও শেষ হলো।

এ বিষয়ে আজ বিকেলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আজ পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। আমরা আনন্দিত যে সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সফলভাবে শেষ করতে পেরেছি। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে।’ তিনি আরও বলেন, পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই পদ্মা সেতু পরিদর্শনের কথা রয়েছে।

গত দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের নেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প ছিল পদ্মা সেতু। ২০০৯ সালে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার পর একাধিকবার সংশোধন শেষে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি