1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

টাকা দিতে না পারায় পেট্রোল পাম্পে প্রেমিকাকে বন্ধক, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে টাকা দিতে না পেরে প্রেমিকাকে জিম্মায় রেখে পালিয়েছেন প্রেমিক।

এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুরে প্রেমিকার বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী প্রেমিকা বুধবার (২৬ জুন) স্কুলে যায়। ওই দিন দুপুর ১২টার সময় বিদ্যালয়ের সামনে পেন্সিল কেনার জন্য দোকানে যায়। এ সময় বাছাড়েরহুলা গ্রামের নাজমুল ইসলাম সজিব বিদ্যালয়ের সামনে থেকে প্রেমিকাকে তার সঙ্গে বেড়াতে যেতে বলে।

কিশোরী সজীবের সঙ্গে তার মোটরসাইকেল উঠে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে সজীব স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। পেট্রোল নিয়ে টাকা দিতে না পারায় টাকার বদলে কিশোরীকে জিম্মা রেখে টাকা আনার কথা বলে চলে আসে।

দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় তার বাবা স্কুলে খোঁজ নেন। পরে খুঁজতে গিয়ে ফিলিং স্টেশনে কিশোরীকে পাওয়া যায়।

এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে কিশোরীর বাবাকে মারধর করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

রামপাল থানার ওসি সোমেন দাশ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি