1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

বিমানবন্দর, সমুদ্রবন্দর ও বাণিজ্যিক এলাকায় ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি চালুর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় আগামী ৩০ অক্টোবরের মধ্যে ফাইভ-জি প্রযুক্তি নিশ্চিত করার জন্য চার মোবাইল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এই নির্দেশনা দেন।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কলড্রপ–সংক্রান্ত বিষয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

কলড্রপ–সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও এর আশপাশের এলাকায় কলড্রপের ড্রাইভ টেস্টের যে ফলাফল এসেছে, তা পর্যালোচনা করা হবে। কলড্রপ কমিয়ে সেবার মান উন্নত করতে না পারলে জুলাই থেকে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেটের গতি উন্নত করার কথাও বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, এ বছরের অক্টোবর বা নভেম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে পারে। সেই অক্টোবরকে টার্গেট করে চার মোবাইল অপারেটকে প্রতিমন্ত্রী চ্যালেঞ্জ দেন। ৩০ অক্টোবরের মধ্যেই এসব এলাকায় ফাইভ-জি নিশ্চিত করতে বলেন তিনি। এ ছাড়া রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, আগারগাঁওয়ের মতো এলাকায় ফাইভ-জি প্রযুক্তির মুঠোফোন ও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার রয়েছে। এসব এলাকাকেও বিবেচনায় নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।

সভায় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এবং অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি