1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

সৌদি আরবে পবিত্র কাবাঘরের তত্ত্বাবধায়ক শেখ সালেহ আল–শাইবা গত শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কাছে পবিত্র কাবাঘরের চাবিও ছিল।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেখ সালেহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি পবিত্র কাবাঘরের ১০৯তম অভিভাবক (গার্ডিয়ান অব দ্য কাবা) ছিলেন।

মসজিদ আল–হারেমে জানাজার পর মক্কার আল–মুয়াল্লা কবরস্থানে শেখ সালেহকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে আরবের বানু শাইবা সম্প্রদায় পবিত্র কাবাঘরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ সম্প্রদায়ের কাছে পবিত্র ঘরের চাবি সংরক্ষিত থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি