1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হলো অজগর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় রাসেলস ভাইপার মনে করে আতঙ্কে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষি উদ্যোক্তা কাইছার খান সিদ্দিকী বলেন, ফয়েজ আহমেদ নামের এলাকার এক ব্যক্তির বসতঘরের সামনে ছোট একটি মুরগির খামারে সাপটি দেখতে পান এক যুবক। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করেন। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। পরে বন বিভাগের লোকজন এসে নিশ্চিত করে যে এটি একটি অজগর সাপ।

চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, পিটিয়ে মারা সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এ প্রজাতির অজগর আছে। খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে গিয়ে থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়ানোর কারণে এমনটি ঘটছে। বন বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানোর বিষয়ে ভাবা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি