1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ

টোল ফি চাওয়ায় টোল প্লাজাই ভেঙে দিলেন বুলডোজার চালক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

এক বুলডোজার চালকের কাছে টোল ফি চেয়েছিলেন টোল প্লাজার এক কর্মী। কিন্তু তিনি টোল তো দেননি, সঙ্গে সঙ্গে হয়ে উঠেন মারমুখী। তাঁর সেই বুলডোজার দিয়ে হামলা করেন টোল প্লাজায়। ভেঙে ফেলা হয় সেই টোল প্লাজা।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার পিলখুয়া টোল প্লাজায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনা নিয়ে হাপুরের এসপি অভিষেক ভার্মা বলেন, ‘সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে আমরা এ ঘটনা জানতে পারি। আমরা সেখানে গিয়ে ওই চালককে গ্রেপ্তার করি। তার বুলডোজার জব্দ করা হয়েছে।’

ধারণা করা হচ্ছে, বুলডোজারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ বলছে, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি গাড়িতে আঘাত করে ওই বুলডোজার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি