1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

সেই বিজ্ঞাপন সরিয়ে নিল কোকাকোলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

তুমুল সমালোচনার মুখে জীবন-শিমুল শর্মাদের করা বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইউটিউবে আজ (১১ জুন) সকাল থেকে সেই বিজ্ঞাপন আর দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপনটি প্রচারে আসার পরপরই সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়। তোপের মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরবর্তীতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অভিনয়শিল্পীরা। তবে এ প্রসঙ্গে এখনও কোনো বিবৃতি দেয়নি কোকাকোলা।

কোকাকোলার ওই বিজ্ঞাপনে বলা হয়েছিল, ১৯৩টি দেশে কোকাকোলা তৈরি হয় এবং ফিলিস্তিনেও এর ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবার অসত্য।

এই বিজ্ঞাপন নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের মতামত জানান শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। সেসব পোস্টের মন্তব্যঘরেও নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি উপলব্ধি করতে পারার জন্য অভিনয়শিল্পীদের ধন্যবাদ জানিয়েছেন অনেকে। আবার সেখানে অনেকে বিরূপ মন্তব্যও করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি