1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ, ফের তীব্র গ্যাস সংকট বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে বোরহানউদ্দিন

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই উদ্যোগ নেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদানের কার্যক্রমের উদ্বোধন করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপহারের ৩৬৫ টি ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলা।

সোমবার (১০ জুন) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান-উজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। কর্মসূচির আওতায় বোরহানউদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া সমাপ্ত হতে যাচ্ছে। তবে এরপরও যদি ভূমিহীন কাউকে পাওয়া যায় তাহলে পরবর্তীতে ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় ৫ম পর্যায়ে ২৩৩টি একক ঘর এবং আশ্রয়ণ প্রকল্পের
জরাজীর্ণ ব্যারাক হাউস প্রতিস্থাপনপূর্বক নতুনভাবে নির্মিত ১৩২টি একক ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত উপজেলায় ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত ২৯২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি