1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

প্রিন্স মামুন টিকটকের আলোচিত-সমালোচিত নাম। তার আসল নাম আব্দুল্লাহ আল মামুনের হলেও প্রিন্স মামুন হিসেবেই পরিচিত তিনি। ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে আলোচনায় তিনি। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রিন্স মামুন নিজে একটি সংবাদমাধ্যমকে সোমবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন। এ বিষয়ে প্রিন্স মামুন সংবাদমাধ্যমকে বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই। মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লা একটি সংবাদ মাধ্যমকে বলেন, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি