1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২৫ মে) দাতা সংস্থা অ্যাম্বাসি অব সুইডেন ও এমজেএফ অর্থায়ন ও সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গংগাপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউল করিম রিয়াজ।

প্রশিক্ষণে ওই ইউনিয়ন জনপ্রতিনিধিগন ও প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এতে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার।

প্রশিক্ষণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও উন্নয়নের কার্যকারিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির উপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় আরো ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ, মনিরুজ্জামান, কালাম বদ্দার ও আব্দুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি