1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত

চাচার পোশাক পরে নির্বাচনের ডিউটিতে স্কুলছাত্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনের ডিউটি করতে দেখা গেছে। চাচা আলামিনের পরিবর্তে নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছে বলে জানিয়েছে ওই স্কুলছাত্র।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায় মো: হোসাইন (১৪) নামের এক কিশোর আনসারের পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছে। জানতে চাইলে সে জানায়, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। বাবা জয়নাল আবেদীন আনসারের ইউনিয়ন কমান্ডার। সে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে ডিউটিতে এসেছে হোসাইন।

উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন, ওই শিশু কিভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবে।

এই কেন্দ্র দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। তাঁর চাচা অসুস্থ থাকায় কোন লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।

আজ দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি