1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

ফজরের নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণে মুসুল্লীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

ফজরের নামাজের জন্য ভোরে মসজিদে যাচ্ছিলেন ইজাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। কিন্তু রাস্তায় হঠাৎ কুকুরের দল তাকে আক্রমণ করে এবং শরীর ছিন্নভিন্ন করে খাবলে খায়। এতে তরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চার আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে। নিহত ইজাজুল উত্তর শেরপুর এলাকার আজিজুল হকের ছেলে। ইজাজুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইলের ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়তে বেরিয়ে আনিপাড়া নরসুন্দা নদীর পাড়ে আসতেই একদল কুকুর আক্রমণ করে। আশেপাশের বাড়ি না থাকায় তার ডাক-চিৎকার কেউ শুনতে পায়নি। তাকে একা পেয়ে কুকুরের দল কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। দেহ থেকে নাড়িভুড়ি আলাদা করে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, ইজাজুল প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। আজকে নামাজে যাওয়ার সময় কুকুরের আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান। দার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি