1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা, তাসকিন সহ–অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন।

১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।

প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। ২০২১ সালের পর আবার টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি