1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

ঘুরে আসুন ঢাকার কাছেই সাতগ্রাম জমিদার বাড়ি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ঘুরে আসুন ঢাকার কাছেই সাতগ্রাম জমিদার বাড়ি

ভ্রমণ ডেস্ক :
অনেকেরই ঐতিহাসিক স্থান বা স্থাপনা দেখার আগ্রহ বেশি থাকে। তাদের জন্য পছন্দের জায়গা হতে পারে সাতগ্রাম জমিদার বাড়ি। ঢাকার কাছেই অবস্থিত এ বাড়ি থেকে ঘুরে আসতে পারেন দিনের আলো থাকতেই।

অবস্থান: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাতগ্রামে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি অবস্থিত।

নির্মাণ: ব্রিটিশ শাসনামলে জমিদার বাড়িটি তৈরি করা হলেও সঠিক নির্মাণ সাল সম্পর্কে কিছুই জানা যায়নি। এ ছাড়া কে এই জমিদার বাড়িটি তৈরি করেছেন। তারও কোনো তথ্য পাওয়া যায়নি।

ইতিহাস: বৃটিশ আমলে এ জমিদার বাড়ি থেকেই জমিদাররা এ এলাকা শাসন করতেন। জমিদাররা প্রজাদের মাঝে খাজনার বিনিময়ে জমি বরাদ্দ দিতেন। খাজনা পরিশোধ করতে না পারলে তারা সাধারণ প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন।

বৈশিষ্ট্য: জমিদার বাড়ির চারদিকটা খুবই সুন্দর। পুকুর ঘাট, ফুলের বাগানসহ অসংখ্য সবুজ গাছ-গাছালিতে ঘেরা দৃষ্টিনন্দন এ জমিদার বাড়ির আঙিনা।

যেভাবে যাবেন: ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ডে নেমে রিকশা অথবা হেঁটে সাতগ্রাম জমিদার বাড়ি যাওয়া যায়।

যেখানে থাকবেন: এখানে নবনির্মিত একটি ডাকবাংলো আছে। এ ছাড়া থাকার জন্য কোনো হোটেল, বোডিং, গেস্ট হাউস নেই। ডাকবাংলোটি সদর উপজেলার প্রবেশমুখেই অবস্থিত। তবে নারায়ণগঞ্জ শহরে কিছু হোটেল ও রিসোর্ট রয়েছে।

বিখ্যাত খাবার: মুড়ি, গুড়, চিড়া দিয়ে পাকানো মোয়ার মত বিশেষ এক খাবারকে এ অঞ্চলে ‘ভুজনা’ বলা হয়। খাবারটি খেয়ে দেখতে পারেন। এটি খুব স্বাদ। তবে এ ধরনের খাবার বাজারে কিনতে পাওয়া যায় না। চাইলে স্থানীয়দের বাড়িতে পাবেন।

যা খাবেন: সেখানে অবস্থান করতে চাইলে পুরিন্দা রোডের কাছে খাবারের বেশ কয়েকটি হোটেল বা রেস্টুরেন্ট আছে। এ ছাড়া চাইলে দিনের মধ্যেই ফিরে আসতে পারবেন। সঙ্গে হালকা খাবার থাকলেই চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি