1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন এক নেতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রেজাউল ফয়েজ দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন। তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে এম রেজাউল ফয়েজ বলেন, ‘দলের নেতাদের নীতি–আদর্শহীনতা, কর্মীদের প্রতি নেতাদের উদাসীনতা, অদক্ষ নেতৃত্ব ও কার্যক্রমহীনতার কারণে আমি প্রাথমিক সদস্যপদসহ সব সম্পর্ক ছিন্ন করলাম।’ তাঁর অভিযোগ, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি দলের কাছ থেকে কোনো ধরনের সাহায্য–সহযোগিতা ও সহানভূতি পাননি। এমনকি গত ১৫ বছরে কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতারা কোনো খোঁজখবরও নেননি। দলটি অভিভাবকশূন্য হয়ে পড়েছে।

ভবিষ্যতে রাজনীতি করবেন কি না—এমন প্রশ্নের জবাবে কে এম রেজাউল ফয়েজ বলেন, ‘জনকল্যাণে আদর্শের রাজনীতি করার সুযোগ পেলে ভবিষ্যতে অবশ্যই রাজনীতির সঙ্গে যুক্ত হব।’

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদের কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হয়। তাঁরা বলেন, কে এম রেজাউল ফয়েজ দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেই। অরাজনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ২ মে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করতে পারেন। দলের বিরুদ্ধে করা তাঁর অভিযোগ সঠিক নয় বলে তাঁদের দাবি।

একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু ভাট্টিও পদত্যাগের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি