1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু : ইনচার্জসহ বরখাস্ত ৪, প্রত্যাহার ৩ পুলিশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু : ইনচার্জসহ বরখাস্ত ৪, প্রত্যাহার ৩ পুলিশ

সিলেট প্রতিনিধি
সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে মো. রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে বেলা সাড়ে তিনটার দিকে এক আদেশে চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া বাকি তিনজন হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ। আর প্রত্যাহার করা তিনজন হলেন এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। তাঁরা সবাই বন্দরবাজার ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন।

পুলিশের একটি সূত্র জানায়, সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করা সাত পুলিশ সদস্যকে নিয়ে আরেক দফা তদন্ত চলছে। এই তদন্তের পর দোষীদের রায়হান হত্যা মামলায় আসামি করা হতে পারে।

রোববার ভোরে বন্দরবাজার ফাঁড়িতে মৃত্যু হয় রায়হান আহমদের। ঘটনার পরপরই ফাঁড়ি পুলিশ গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রচার করে। কিন্তু গণপিটুনিস্থল হিসেবে উল্লেখ করা নগরীর কাষ্টঘর এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় এ রকম কোনো চিত্র পাওয়া যায়নি। কারও নাম উল্লেখ না করে, শুধু একটি মুঠোফোন নম্বর উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার। মামলায় অভিযোগ করেন, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি