1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে কিশোর আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে কিশোর আটক

আন্তর্জাতিক ডেস্ক
চলমান আইপিএলে পরপর খারাপ পারফরম্যান্সের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহেন্দ্র সিং ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার গুজরাটের মান্দ্রা থেকে তাকে আটক করা হয়।

কুচের পুলিশ সুপার সৌরভ সিং জানান, ধর্ষণের হুমকি দেওয়ায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে নামনা কাপায়া গ্রাম থেকে আটক করা হয়েছে। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির একাউন্টে তার শিশু কন্যাকে ধর্ষণের যে হুমকি দেওয়া হয়েছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর চলমান আইপিএলে নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের খেলার পর ওই পোস্ট দিয়েছে বলে স্বীকার করেছে।

কুচের পুলিশ সুপার বলেন, এর আগে ঘটনার তদন্ত করছে রাঁচি পুলিশ। তারা জানিয়েছেন, পোস্টটি কুচের মুন্দ্রা গ্রামের এক কিশোর করেছে। সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তিনি আরও বলেন, আমরাও নিশ্চিত হয়েছি এই কিশোরটিই সেই পোস্টটি করেছিল। তাকে রাঁচি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার তাকে রাঁচি পুলিশের কাছে সোপর্দ করা হবে।

চলমান আইপিএলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় চেন্নাই সুপার কিংস। এরপরই ভারতের জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া মাহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা।

তবে সামাজিক মাধ্যমে শুধু ধোনির সমালোচনা করেই ক্ষান্ত হননি তারা। ধোনির পাঁচ বছরের ছোট্ট মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দেন এক ব্যক্তি। সেই সঙ্গে গালাগালি করা হয় ধোনির স্ত্রীকেও।

এ ধরনের হুমকির ঘটনা সামাজিক মাধ্যমে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে। বেশ কয়েকজন ক্রিকেটার, রাজনীতিবিদ এবং তারকা এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি