1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোরের সিংড়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন অপহরণের শিকার হওয়া প্রার্থী দেলোয়ার হোসেন।

গতকাল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল প্রার্থিতা প্রত্যাহার করেন।

আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

দেলোয়ার শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে নাটোর জেলা নির্বাচন অফিস থেকে দেলোয়ারকে অপহরণের অভিযোগ ওঠে লুৎফুল হাবীব‌ রুবেল ও তার লোকজনের বিরুদ্ধে।

এরপর রুবেলকে কারণ দর্শানো নোটিশ দেয় নির্বাচন কমিশন। পরে গতকাল তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ‘কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হয়ে গেলে রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন। যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই, সে কারণে আগামীকাল তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।’

তবে এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্ধারিত তারিখে ভোটগ্রহণ হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি