1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসের ছাদ উড়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছে কমপক্ষে সাতজন।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যাত্রী আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের দ্রুতগামী বাসটি বগুড়া নগরবারী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটির ছাদ উড়ে যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীম মারা যান।

দুর্ঘটনাকবলিত বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি