1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

দ্রব্যমূল্যের আগুনে পুড়ে মরছে জনগণ : ন্যাপ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

দ্রব্যমূল্যের আগুনে পুড়ে মরছে জনগণ : ন্যাপ

নিজস্ব প্রতিবেদক
চারদিকে ধর্ষণ, নারী নির্যাতন, লুটেরাদের লুটপাট আর চাল-ডাল-তেল-আলু-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আগুনে জনগণ পুড়ে মরছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ কথা বলেন।

তারা বলেন, এরইমধ্যে নিত্যপ্রয়োজনীয় চাল-পেঁয়াজ, আলুসহ পণ্যের মূল্য আকাশ ছুঁয়েছে। জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অবস্থা দৃষ্টে প্রশ্ন জাগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: সরকারের ব্যর্থতা না দুর্বলতা? নাকি পুরো বাজার ব্যবস্থাই সিন্ডিকেটের দখলে।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। বাজারে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। নিম্নআয়ের মানুষ যা আয় করছে, তার পুরোটাই জীবনধারণের জন্য ন্যূনতম খাদ্যদ্রব্য ক্রয় করতেই শেষ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদির জন্য ব্যয় করার মতো টাকা তাদের হাতে থাকছে না।

তারা আরও বলেন, বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলছে। একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কমে না। পরিস্থিতিই প্রমাণ করছে লুটপাট-দুর্নীতি, নারী নির্যাতন-ধর্ষণ, বাজার নিয়ন্ত্রণ সবক্ষেত্রেই সরকারের ব্যর্থতার তালিকা ক্রমান্বয়ে বড় হচ্ছে।

নেতারা বলেন, এতো ব্যর্থতার পরও সরকারের মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে যখন অতিকথনে ব্যস্ত থাকেন তখন দেশের মানুষ হতাশ হয়। এ হতাশা থেকে জন বিস্ফোরণ ঘটতে পারে, যা কারো জন্যই শুভ হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি