1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

চার দফায় ৫৬০ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করলো সরকার। এ তালিকায় আছেন ৫১ জন আইনজীবী। রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় কমিটি চার পর্বে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।

এ তালিকায় রয়েছেন- শিক্ষক ১৯৮, চিকিৎসক ১১৩, আইনজীবী ৫১, প্রকৌশলী ৪০, সরকারি ও বেসরকারি কর্মচারী ৩৭, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সংশ্লিষ্ট ব্যক্তি ৩০, সমাজসেবী ২৯, রাজনীতিক ২০, সাংবাদিক ও সাহিত্যিক ১৮ জন করে, বিজ্ঞানী ৩ এবং দার্শনিক, গবেষক ও একজন চিত্রশিল্পী।

এর আগে ২০২১ সালের ৭ এপ্রিল প্রথম ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রণালয়। এরপর ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় তালিকায় ১৪৩ জন এবং সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় আরও ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি