1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

শেরপুরে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ১

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার মধ্য নওহাটা এলাকায় ১৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মোঃ আফজাল হোসেন (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রাম (হাকিমপুর পৌরসভা) মহল্লার মৃত আহাদ আলীর ছেলে।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল শেরপুর জেলার সদর উপজেলার মধ্য নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আফজাল হোসেনকে আটক করে। পরে তার কাছ থেকে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) ও ১টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ আফজাল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি